Published : 27 May 2026, 04:12 PM
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একইসঙ্গে ছয়টি নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির কাছে ৭২ ঘণ্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। বুধবার দুপুরে আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের জানান, "প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জন্মের সময় শিশুরা সুস্থ ছিল।
কিন্তু প্রসব-পরবর্তী ওয়ার্ডে তাদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর তাদের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।" তিনি আরও বলেন, "এই ঘটনায় কারো কোনো গাফিলতি ছিল কিনা, তা আমরা খতিয়ে দেখছি। তদন্ত কমিটি দ্রুত প্রতিবেদন জমা দেবে।
" ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস দৃঢ়ভাবে বলেন, "তদন্তে যদি কারো অবহেলার প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে এবং তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে।" এছাড়াও, তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ঘটনাস্থলে কাজ করছে এবং বিষয়টি তারা আলাদাভাবে তদন্ত করছে।।
আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কোরবানির হচ্ছে না, ঠিকানা এখন চিড়িয়াখানা!