Published : 05 Jun 2026, 12:09 PM
মার্কিন দূতাবাস ঢাকাস্থ মার্কিন দূতাবাস সকল অনভিবাসী ভিসা প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট ভিসা ক্যাটাগরির জন্য আবেদনকারী সকল অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের গোপনীয়তা সেটিংস 'পাবলিক' বা উন্মুক্ত করতে বলা হয়েছে।
এই বার্তাটি দেওয়া হয়েছে ২০২৬ সালের ৩০ মার্চ থেকে এ-৩, সি-৩ (গৃহকর্মী), জি-৫, এইচ-৩ এবং তাদের নির্ভরশীল এইচ-৪, কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি এবং ইউ ভিসার জন্য আবেদনকারীদের উদ্দেশ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।
।
সাতক্ষীরার সরকারি খাল দখল নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র সংঘর্ষ, আহত ১৩ জন