Published : 07 Jun 2026, 06:10 AM
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয়টি নবজাতকের মৃত্যুর ঘটনায় দেওয়া শোকজের (কারণ দর্শানোর নোটিশ) উত্তর না দিলে আইন অনুযায়ী হাসপাতালটির বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৬ জুন) দুপুরে মিন্টো রোডে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কঠোর বার্তা দেন। ছয়টি শিশুর মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জনস্বার্থ এবং মানুষের জীবন রক্ষার স্বার্থে আইন মেনে শাস্তির বিধান নিশ্চিত করা হবে।
হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী রবিবার বিকেলের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। যদি সেই উত্তর সন্তোষজনক না হয়, তবে আইন অনুযায়ী সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।" তিনি আরও যোগ করেন যে, হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর পরিপ্রেক্ষিতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ভুক্তভোগীদের দাবি যাই হোক না কেন। হাসপাতাল কর্তৃপক্ষের সাম্প্রতিক মন্তব্যের জবাবে মন্ত্রী স্পষ্ট করেন, "তারা আজ প্রেস কনফারেন্সে দাবি করেছে যে আমাদের পদক্ষেপগুলো আইনত বৈধ নয়, কিন্তু আমরা সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সবকিছু করেছি।
যদি তারা রবিবার বিকেলের মধ্যে জবাব না দেয়, তবে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"।
অযোগ্যদের প্রশাসনে বসানো হয়েছে, বিএনপি যেন সঠিক প্রশিক্ষণ দেয়: আসিফ মাহমুদের দাবি