Published : 23 Jun 2026, 12:45 AM
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত সমঝোতা স্মারকটি আগামীকাল (১৪ জুন) স্বাক্ষরিত হবে না। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এই চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা একেবারে বাতিল করা হয়নি, বরং আগামী দিনগুলোতে এর স্বাক্ষরের পথ খোলা রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। ইসমাইল বাগাই আরও ব্যাখ্যা করেন যে, এই সমঝোতার প্রধান উদ্দেশ্য হলো যুদ্ধবিরতি নিশ্চিত করা। এই পর্যায়ে পারমাণবিক ইস্যুগুলো আলোচনার বাইরে রাখা হয়েছে।
তিনি উল্লেখ করেন যে, এই নথিটি পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। বাগাই বলেন, চুক্তিটি কখন স্বাক্ষরিত হবে, তা আমাদের অপেক্ষা করতে হবে। যদিও আগামীকাল তা হবে না, তবুও আগামী কয়েক দিনের মধ্যে স্বাক্ষরের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে তিনি সতর্ক করে বলেন, অন্য পক্ষের বর্তমান অস্থিরতার কারণে এই প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছিলেন যে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তি চুক্তির রূপরেখায় সম্মত হয়েছে এবং এর চূড়ান্ত খসড়া প্রস্তুত।
তিনি আরও জানিয়েছিলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উভয় দেশের মধ্যে ইলেকট্রনিক স্বাক্ষর (ই-সাইনিং) অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এরপর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে।।
জনসাধারণের সমর্থন না থাকলে পরিস্থিতি ভিন্ন হতো: ক্রিকেটার নাঈম হাসানের অভিযোগ