Published : 09 Jul 2026, 03:20 AM
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বেনজীর সংক্রান্ত বিষয়ে আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রদান করা হয়নি। তিনি আশা প্রকাশ করেন যে এই বিষয়ে শীঘ্রই আলোকপাত করা হবে। আজ (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬' উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বেনজীর আহমেদকে আটক করার পর আবুধাবি (ইউএই) থেকে ফেডারেল পুলিশ ই-মেইলের মাধ্যমে গ্রেফতারের খবর জানিয়েছিল।
বেনজীরকে দেশে ফেরানোর জন্য তারা ত্রিশ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র চেয়েছিল, যা আমরা তিন দিনের মধ্যে প্রস্তুত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই সরকারের কাছে পাঠিয়ে দিয়েছি। সীমান্তে কোনো অবস্থাতেই কাউকে ঠেলে দেওয়া হয়নি এবং বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তিনি কূটনৈতিকভাবে আহ্বান জানান যে, যদি কোনো বাংলাদেশি সেখানে অবস্থান করেন, তবে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা প্রদান করতে পারে এবং নাগরিকত্ব যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। ওসমান হাদি সম্পর্কিত প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তদের ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
তিনি উল্লেখ করেন যে, হত্যাকারীদের মধ্যে তিনজনকে ভারত সরকার গ্রেফতার করেছে এবং তারা সম্ভবত কলকাতায় রয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এক্সট্রাডিশন চুক্তির অধীনে প্রয়োজনীয় কাগজপত্র সেই সময়েই পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, তারা দ্রুত আসামিদের ফেরত পাবেন এবং মামলার অসম্পূর্ণ তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল করা সম্ভব হবে।।
প্রশাসনিক পুনর্বিন্যাসের পথে অগ্রগতি: নতুন উপজেলা ও থানা অনুমোদনে সরকার