Published : 07 May 2026, 04:08 PM
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে ১০ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। রেলওয়ের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং শতভাগ টিকিট অনলাইনে পাওয়া যাবে। রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এই ঘোষণা দেওয়া হয়। ২৩ মে যাত্রার টিকিট ১৩ মে, ২৪ মে-র টিকিট ১৪ মে, ২৫ মে-র টিকিট ১৫ মে, ২৬ মে-র টিকিট ১৬ মে এবং ২৭ মে-র টিকিট ১৭ মে বিক্রি করা হবে। ঈদ শেষে যাত্রীদের জন্য ২১ মে থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। রেলওয়ে’র অপারেশন পরিচালক মো. শহিদুল ইসলাম জানান, ঈদযাত্রাকে সহজ করতে এই বিশেষ ট্রেনগুলো চালানো হবে এবং যে সব রুটে বেশি চাহিদা রয়েছে, সেখানে অতিরিক্ত বগি যুক্ত করা হবে। চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ট্রেনটি বিকেল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে।
চাঁদপুর ঈদ স্পেশাল-২ ট্রেনটি বিকেল ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে তিস্তা স্পেশাল-৩ ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৯টা ৩০ মিনিটে, দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৪টা ১০ মিনিটে। তিস্তা স্পেশাল-৪ ট্রেনটি বিকেল ৪টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১১টা ২০ মিনিটে। ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ট্রেনটি সকাল ৬টায় ভৈরববাজার থেকে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ ট্রেনটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে বেলা ২টায়। ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ট্রেনটি ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিটে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ ট্রেনটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৩টায়। জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ট্রেনটি জয়দেবপুর ছাড়বে সকাল ৭টায় এবং পার্বতীপুর পৌঁছাবে পরের দিন রাত ২টায়।
পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ ট্রেনটি পার্বতীপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে বেলা ২টা ২০ মিনিটে। চাঁদপুর ঈদ স্পেশাল-১, ২ এবং তিস্তা ঈদ স্পেশাল-৩, ৪ ট্রেন চলবে ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত। ঈদের পর দ্বিতীয় দিন (যদি ঈদ ২৮ মে হয়, তবে ৩০ মে) থেকে পরবর্তী ৩ দিন, অর্থাৎ ১ জুন পর্যন্ত এই ট্রেনগুলো চলাচল করবে। এছাড়া, পার্বতীপুর ঈদ স্পেশাল-৯, ১০ চলবে ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত, অর্থাৎ ঈদের আগে ৩ দিন। ঈদের পরের দিন থেকে আরও ৩ দিন এই ট্রেনগুলো চলাচল করবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৫, ৬, ৭, ৮ শুধু ঈদের দিন চলাচল করবে।।
বাণিজ্যমন্ত্রীর ঘোষণা: দেশীয় স্বার্থে মার্কিন চুক্তির ধারা পরিবর্তনে সুযোগ