Published : 08 May 2026, 04:02 AM
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল আরএন রবি এক অপ্রত্যাশিত পদক্ষেপ নিয়ে মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় লোকভবনে গিয়ে পদত্যাগ করেননি, বরং রাজ্যপাল সংবিধানের ১৭২ (২) (বি) ধারা প্রয়োগ করে পূর্ববর্তী বিধানসভা বিলুপ্ত ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভার স্বাভাবিক মেয়াদ ছিল ৭ মে পর্যন্ত, এবং একই দিনে রাজ্যপাল এই সিদ্ধান্ত নেন। आगामी শনিবার (৯ মে) বিজেপির নতুন সরকার শপথ নেবে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন।
।
বাণিজ্যমন্ত্রীর ঘোষণা: দেশীয় স্বার্থে মার্কিন চুক্তির ধারা পরিবর্তনে সুযোগ