Published : 10 May 2026, 12:06 PM
প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ বাহিনীর সদস্যদের কাছে নতুন সংকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে তারা কখনও ফ্যাসিবাদী শাসনের পুতুল না হয়ে দেশ ও জনগণের সেবক হিসেবে নিজেদের উৎসর্গ করে। রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে বার্ষিক প্যারেডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৬ এর শুভ সূচনা হয়। অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুর বেজে ওঠার পর পুলিশ কন্টিনজেন্টগুলোর সুশৃঙ্খল ও বর্ণিল কুচকাওয়াজ প্রধানমন্ত্রী পরিদর্শন করেন এবং তাদের অভিবাদন গ্রহণ করেন। একটি খোলা জিপে চড়ে তিনি প্যারেড পরিদর্শন করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্যারেডের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর বিএনপি সরকারের এটি প্রথম পুলিশ সপ্তাহ।
সকাল নয়টায় অনুষ্ঠানে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইজিপি মো. আলী হোসেন ফকির ও অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় রাজারবাগে চালানো হামলার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই রাজারবাগ পুলিশ লাইনসেই ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে হানাদার বাহিনী ‘সার্চলাইট’ নামক বর্বরOperation চালিয়ে অসংখ্য পুলিশ সদস্যকে হত্যা করেছিল। আমি মুক্তিযুদ্ধের বীর শহিদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’ তিনি বলেন, ‘স্মরণ করাই যথেষ্ট নয়, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের সবাইকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।’ তারেক রহমান উল্লেখ করেন, ‘২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ এক ভয়ংকর স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পায়। সেই আন্দোলনের পথ ধরে আজকের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
’ নির্বাচনে পুলিশের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘গত ফেব্রুয়ারিতে পুলিশ সদস্যরা একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আগামীতেও পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের পুলিশ সদস্যরা অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। দেশেও তাদের জনগণের আস্থা অর্জনে একইভাবে কাজ করে যেতে হবে।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে ইস্তফা দিলেন সাইফুদ্দীন আহমদ