Published : 10 May 2026, 04:03 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। আজ রবিবার (১০ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
গত বছর ২৮শে আগস্ট সাইফুদ্দীন আহমদ প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) তিনি নিশ্চিত করেছেন যে, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। বিগত ২০ মাস ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে দায়িত্ব পালনের পর, এখন তিনি পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান।
তিনি আরও জানান, যখন তিনি দায়িত্ব নিয়েছিলেন, তখন ক্যাম্পাস পরিস্থিতি বেশ নাজুক ছিল—উপাচার্য ও ডিন কেউই ছিলেন না। ধীরে ধীরে ক্যাম্পাস স্থিতিশীলতা ফিরে পেয়েছে এবং তিনি মনে করেন তার কাজ সম্পন্ন হয়েছে।।
জনগণের করের টাকায় প্রকল্প নয়, ৪ শর্ত পূরণ হলেই মিলবে অনুমোদন: অর্থমন্ত্রী