Published : 12 Apr 2026, 01:06 AM
লা লিগায় এসপানিওলকে উড়িয়ে দিয়ে রিয়াল মাদ্রিদ থেকে আরও দূরে চলে গেল বার্সেলোনা। কাতালান ডার্বিতে ৪-১ গোলের জয়ে বার্সার পয়েন্ট ৭৯। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে আরও একধাপ এগিয়ে গেল লিভারপুল। তবে সবচেয়ে বড় চমকটা এসেছে বুন্দেসলিগা থেকে। বায়ার্ন মিউনিখ সেন্ট পাউলির বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয়ে গড়ে দিয়েছে নতুন ইতিহাস। ২৫ মিনিটের মধ্যে ফেরান তোরেসের জোড়া গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর এসপানিওল একটি গোল শোধ করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে।
কিন্তু লামিনে ইয়ামাল ও মার্কাস রাশফোর্ডের শেষ মুহূর্তের দুটি গোলে বড় জয় পায় বার্সা। লিভারপুলের জয়ে তরুণ রিও এনগুমোহা এবং বিদায়ী তারকা মোহাম্মদ সালাহ গোল করেন। এই জয়ে লিভারপুল এখন পয়েন্ট টেবিলের পাঁচে, তাদের পয়েন্ট ৫২। তবে বায়ার্নের গোল-উৎসব ছিল দেখার মতো। তারা ৫৪ বছরের পুরোনো বুন্দেসলিগার সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিয়েছে। লিওন গোরেৎস্কার করা গোলটি ছিল এই মৌসুমের ১০২তম গোল, যা বায়ার্নকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
১৯৭১-৭২ মৌসুমে বায়ার্ন ১০১ গোল করেছিল, কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, গার্ড মুলার ও উলি হোনেসদের নিয়ে গঠিত সেই দলের রেকর্ডটি অবশেষে ভাঙল কেইন-মুসিয়ালা-দিয়াজের দল। জামাল মুসিয়ালা, লিওন গোরেৎস্কা, মাইকেল ওলিসে, নিকোলাস জ্যাকসন ও রাফায়েল গেরেইরোর গোলে বায়ার্ন ৫-০ ব্যবধানে জেতে। ২৯ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে বায়ার্ন এখন পয়েন্ট টেবিলের দুই নম্বরে। অন্যদিকে, ডর্টমুন্ড লেভারকুসেনের কাছে হেরে ৬৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে।।
পদোন্নতি নিয়ে অচলাবস্থা: বরিশালে উপাচার্যকে ‘অস্বীকৃত’ ঘোষণা, বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ কর্মবিরতি